গোর্কণ ঘাট, আমিনপুর ও ছয়বাড়িয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী।

৪ অক্টোবর বিকেলে তিনি সদর উপজেলার গোর্কণ ঘাট বাজার, আমিনপুর বাজার ও ছয়বাড়িয়া এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

গণসংযোগে নূরে আলম সিদ্দিকীর সাথে ছিলেন সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রফেসর মোঃ মোশাররফ হোসেন ভুইয়া, জেলা বিপ্লবী দলের আহবায়ক এডভোকেট মাসুদুর রহমান, সিদ্দিক মিয়া, হাসান টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াকিউর রহমান, জেলা বিপ্লবী দলের সদস্য সচিব শরীফুল ইসলাম মাসুদ, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম , জেলা নবজাগরণ দলের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, দপ্তর সম্পাদক রাজীব, তারিকুর রহমান শিপন, শাহ আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগকালে আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী বলেন, “আমি আমার নিজ এলাকা থেকেই গণসংযোগ শুরু করেছি। বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচন করে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করবো।”

এ সময় এলাকার শতাধিক স্থানীয় জনগণ গণসংযোগে অংশগ্রহণ করেন এবং তার কর্মকাণ্ডে সমর্থন জানান।

 

Related Articles

মাঠে আছি, মাঠেই থাকবো—জনগণের রায়ে বিজয়ী হবো” — বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম ছিদ্দিকী

বিগত ১৭ বছরের আন্দোলন, হামলা-মামলার মধ্যেও বিএনপির প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে নূরে আলম ছিদ্দিকী বলেন, “বিএনপির ফ্যাসিবাদ কিংবা শেখ হাসিনার শাসনকাল—কোনো কিছুর…

নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী…

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে  গণসংযোগ।

মোঃ কাউছার পাটোওয়ারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি মনোনয়ন প্রত্তাশি নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনের এমপি প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে করছিলেন তার কর্মী-সমর্থক এবং দলের একাংশ।  …

গুলশানে মনোনয়নের জন্য ডাক পেলেন পটুয়াখালীর চার বিএনপি নেতা!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ডাকে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন পটুয়াখালী জেলার চার প্রভাবশালী নেতা। শনিবার বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত…

Responses