ভয় দেখানোদের মতলব আছে—কওমি আমাদের কলিজা’: ফেনীতে ১১ দলীয় জনসভায় ডা. শফিকুর রহমান

ফেনীতে
১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ভয় দেখায় তারা
আসলে মতলববাজ। একটি মহল ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে—জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেবে। বাস্তবে ইসলামী শিক্ষা ধরে রেখেছে তারাই; কওমি মাদরাসা আমাদের কলিজা। আমরা কথা নয়, কাজে প্রমাণ করব।

শুক্রবার
(৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তেই আমরা ঐক্যবদ্ধ। এবার পেছনে নয়, সামনে এগোবার সময়। জামায়াতের বিজয় নয়—১৮ কোটি
মানুষের বিজয় চাই।

যুবসমাজ
প্রসঙ্গে তিনি বলেন, যুবকের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা দিয়ে অপমান নয়, দক্ষতা গড়ে দেশের সম্পদে রূপান্তর করাই লক্ষ্য। সেদিন প্রতিটি যুবক-যুবতী বলবে—আমিই বাংলাদেশ।

নারীর
অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের
অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের ঘরে
বন্দি করা হবে—এমন প্রচার ভিত্তিহীন। উচ্চশিক্ষা নিয়ে যোগ্য নাগরিক হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ সবার জন্যই নিশ্চিত করা হবে। মায়েদের দোয়া ও আস্থাই আমাদের
শক্তি।

সমান
অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান। অতীতের ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র ও দুর্নীতির রাজনীতিকে
লাল কার্ড দেখাতে চাই। ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি, ‘না’ মানে গোলামি—প্রথম ভোট ‘হ্যাঁ’-তেই দিন।

আবরার
ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, ফেনী নদী নিয়ে কথা বলায় আবরারকে জীবন দিতে হয়েছে। ন্যায্যতার পক্ষে দাঁড়ানোর মূল্য সে দিয়েছে; ফেনীবাসীর
হৃদয়ে তার স্মৃতি অমলিন থাকবে।

ফেনীর
উন্নয়ন প্রতিশ্রুতিতে ডা. শফিকুর রহমান বলেন, লালপুলে ওভারপাস, মেডিকেল কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। দেশের সব জেলায় সরকারি
মেডিকেল কলেজ নিশ্চিত করা হবে। ফেনীর মানসম্মত স্টেডিয়াম আধুনিক করে বিশ্বমানের করা হবে।

জনসভায়
ফেনীর তিনটি আসনে ১১ দলীয় জোটের
প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, তারা কোনো একক দলের নয়—ঐক্যবদ্ধ বাংলাদেশের
প্রতিনিধি। সব মান-অভিমান
ভুলে একসঙ্গে লড়াই করে আধিপত্যবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে
ভোট আদায় করতে হবে।


সময় ১১ দলীয় জোটের
বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। আজ ও আগামীকাল
ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর
করে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব: মাহদী আমিন

নির্বাচনকে সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন…

Responses