সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ আখাউড়ায় গ্রেফতার

দেলোয়ার হোসাইন মাহদী: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পরে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ব্যাপারে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, “ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনিও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।”

তিনি আরও বলেন, গ্রেফতারের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

Responses