নাসিরনগরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

1 min read 6 words 44 views

বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Your Story Can Save a Life” — যার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় সবার প্রতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মকবুল হোসেন ,চাইল্ড কেয়ার সুপারভাইজার তুষার মোল্লা, জাহাঙ্গীর হাসান ও সুবল বিশ্বাস, সুইমিং সুপারভাইজার সাবিনা আক্তার, সামিরা বেগম, দুর্জয় সিংহ, সুলতান মাহমুদ সিজার ও বাবুল মিয়া, চাইল্ড কেয়ার সুপারভাইজার (নাসিরনগর শাখা)অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ৩৬ জন সাঁতার প্রশিক্ষক, যারা নাসিরনগরের ৬টি ইউনিয়নের ১৮টি অবকাঠামোর মাধ্যমে শিশুদের নিয়মিত সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়, যা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বক্তারা তাদের বক্তব্যে শিশুদের সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 168 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.3K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

1 min read 2 words 56 views ব্রাহ্মণবাড়িয়া, ৩ জুন:“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা …

বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

1 min read 3 words 51 views “সমন্বিত উদ্বেগ প্রতিরোধ করি দুর্যোগ”এই স্লোগানে সারাদেশের ন্যায় রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

1 min read 5 words 283 views মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে…

Responses