বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর প্রচারের জেরে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপনডেন্ট আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে যান আইয়ুব খান।

এ সময় তিনি আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন। সংবাদ সংগ্রহের একপর্যায়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

বর্তমানে সাংবাদিক আইয়ুব খান সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হন। এছাড়াও সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইদন মিয়া গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ: পুলিশসহ শতাধিক আহত, নিয়ন্ত্রণে নামলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে কলম ধর এবং রসুন মিয়ার সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

Responses