১৫ বছর ভোটের কবর রচনা করা হয়েছিল: রুমিন ফারহানা

1 min read 1 words 26 views

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্দলীয় ও অন্তর্বর্তী সরকার যেহেতু দায়িত্বে আছে, আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে, যারা ভোট দিতে যাবে, যারা প্রচারণা চালাবে সবাই সমান সুযোগ পাবে।

ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত ১৫ বছর ভোটের যে কবর রচনা করা হয়েছিল। সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও লাঠিখেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত ধরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন ২০৩০ ডকুমেন্ট দিয়েছিলেন। সেখানেই তিনি সর্বপ্রথম সংস্কার ভাবনা তুলে ধরেন। তারপর বিএনপির ২৭ দফা, ৩১ দফা এসব কিছু সংস্কারের অংশ।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেভাবে অত্যাচারিত হয়েছে আর কোনো দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই।

সুতরাং বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠু ও সঠিক হবে, আমি মনে করি না আর কোনো সরকারের পক্ষে ততটা সুষ্ঠু ও সঠিক বিচার করা সম্ভব।

মতবিনিময় সভার আগে চুন্ডা ঐতিহ্যবাহী লাঠি খেলোয়াড়দের লাঠি খেলা অনুষ্ঠিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 431 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 178 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ব্রাহ্মণবাড়িয়ার ৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, নাম নেই রুমিন ফারহানার

1 min read 16 words 413 views ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাবেন বলে মনে…

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

1 min read 5 words 294 views বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত…

Responses