‘অপশক্তির কাছে মাথা নত নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ’—জামায়াত আমির
কোনো অপশক্তির কাছে মাথা নত না করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ন্যায় ও সত্যের পথে তারা অটল থাকবেন এবং যেকোনো আঘাতের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন।
নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগের কথা উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে মজলুমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।ৎ
মানবতা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের দায় থেকেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে কোনো দুর্বলতার সুযোগ নেই।

Responses