আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

1 min read 0 words 61 views

আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা লীগের সঙ্গে ছিল, সহযোগিতা করছে তারা যেন খোলস পাল্টাতে না পারে সেদিকে নজর রাখতে হবে সবাইকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এ কথা বলেন।

নিউইয়র্কের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, সরকার দক্ষতা প্রদর্শন করতে পারলে নিউইয়র্কের ঘটনা ঘটাতে সাহস পেতো না ফ্যাসিবাদের দোসররা। সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে কেউ লাঞ্ছিত করেনি দাবি করে রিজভী বলেন, মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেনি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, যার সবকিছুই মিথ্যা ও ভিত্তিহীন।

দুদকের ভূমিকা নিয়ে তিনি বলেন, দুদক এতোটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, টাকা ফেরত আনতে পারেনি। দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 863 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনা ও পরিবর্তনের শিক্ষা’—শিক্ষা ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

1 min read 4 words 491 views বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশে আমাদের প্রত্যাশা ও ভাবনা কী? নতুন প্রজন্মের ভাবনাকে গুরুত্ব…

নির্বাচন যেন পিছিয়ে যায় সে চেষ্টাই করছে কোনো কোনো দল: মির্জা ফখরুল

1 min read 0 words 63 views বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যেন পিছিয়ে যায়, সময়মত যেন নির্বাচন না হয় সে চেষ্টাই…

Responses