আফগান-লঙ্কান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

1 min read 3 words 43 views

‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য। লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন।

প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে ঘরের বিমান। নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। তবে তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারের ফলেই পড়েছে বড় প্রভাব।

‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানের রানরেট +২.১৫০। এরপর রয়েছে শ্রীলঙ্কা (+১.৫৪৬)। আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে মোট ৮বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় ৩টি। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তামিম-সাকিবরা তাকিয়ে আছে আসালাঙ্কাদের দিকে।

Related Articles

চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন দাস: ভারতের বিপক্ষে লিটন খেলবেন কি–না, জানা যাবে সন্ধ্যা

1 min read 0 words 60 views রাতে (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.4K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

1 min read 7 words 82 views নভেম্বরের ফিফা উইন্ডোতে আজারবাইজান নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের…

বাংলাদেশের সামনে আজ মিশন হোয়াইটওয়াশ

1 min read 3 words 40 views এশিয়া কাপের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে জিতেছে। তৃতীয় ও…

সাইফ-সৌম্যের রেকর্ড জুটির পরও তিনশ ছুঁতে পারলো না বাংলাদেশ

1 min read 4 words 82 views মিরপুরে সাইফ হাসান ও সৌম্য সরকারের রেকর্ড উদ্বোধনী জুটির পরও বাকিদের ব্যর্থতায় তিনশ রানের ঘর স্পর্শ করতে পারলো…

Responses