ইভ্যালীর এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমন্ডি থেকে ডিবির হাতে গ্রেফতার

1 min read 1 words 19 views

ইভ্যালীর এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় ধানমন্ডি থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের একাধিক সাজা পরোয়ানা ও অসংখ্য মামলা বিচারাধীন ছিল।

ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সর্বমোট ৩৯১ টি পরোয়ানা রয়েছে। মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় সর্বমোট ২৬৩ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টি সিআর পরোয়ানা। অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ৩০ টি সাজা পরোয়ানা এবং ৯৮ টি সিআর পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 598 views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার

1 min read 0 words 26 views মোস্তফা আল মাসুদ, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

1 min read 4 words 154 views ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 582 views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

1 min read 2 words 30 views বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল…

Responses