ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1 min read 2 words 57 views

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। সভায় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়।

সভায় জানুয়ারি ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Related Articles

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1 min read 3 words 104 views ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১…

ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন ভোট নিশ্চিত করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

1 min read 6 words 176 views স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.4K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

1 min read 8 words 174 views   মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায়…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

1 min read 5 words 244 views মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে…

Responses