উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ৩

1 min read 2 words 7 views

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে
আটক করা হয়েছে।

বুধবার ভোর ৬টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা
করা হয়।

আটক
ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে নুরুল আমিন (৩২), রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)।

অভিযানকালে
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি হ্যামার, দুটি চাপাতি, দুটি ওয়াকিটকি সেট, চারটি পিস্তলের গুলি, ৬৯টি একে-২১-এর গুলি,
তিনটি কার্তুজ এবং ১৩টি রাইফেলের গুলি জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এলাকার
নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অভিযান শেষে আটক তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

1 min read 4 words 42 views মো:সুজন,  মোংলা : অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট…

রাজধানীর বংশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪

1 min read 8 words 16 views   জিহাদুল ইসলাম জিহাদ: রাজধানীর বংশালের সিক্কাটুলি এলাকার একটি বাসস্থান থেকে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও দেশী-বিদেশী, ধারালো…

নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

1 min read 0 words 24 views কক্সবাজার, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন কোনো গডফাদারের…

রাজধানীতে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

1 min read 0 words 17 views রাজধানীতে সামুরাই, চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয়…

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

1 min read 0 words 94 views জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও…

Responses