উলিপুর বাজারে মোবাইল কোর্ট: ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

1 min read 3 words 61 views

রফিকুল ইসলাম রফিক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উলিপুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য সংরক্ষণের অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

এছাড়া যানজট নিরসনে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Related Articles

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 333 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

সরাইলে বাগদা চিংড়িতে জেলি পুশ: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

1 min read 0 words 43 views স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে অবস্থিত মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে জেলি ও…

‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

1 min read 3 words 94 views এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 318 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 328 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

Responses