কসবা-আখাউড়া সড়কের বেহাল দশা, সড়ক মেরামতের আল্টিমেটাম; না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

1 min read 3 words 33 views

মো. শরীফুল ইসলাম, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে আবারও মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।

শনিবার সকাল ১১টায় কসবা চৌরাস্তার মোড়ে জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, “কসবা-আখাউড়ার মূল সড়কগুলো দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা, এবং অবকাঠামোগত দুরবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন, দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।”

তিনি আরও বলেন, “অবিলম্বে এ সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

আতাউর রহমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন উপদেষ্টার নিকট দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “জনগণের কষ্টের শেষ কোথায়? অতি দ্রুত ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামত ও পুনঃসংস্কারের কাজ শুরু করতে হবে, নতুবা গণআন্দোলনের মাধ্যমে আমরা এ দাবি বাস্তবায়ন করবো।

স্থানীয়রা জানান, কসবা থেকে সৈয়দাবাদ ও কসবা থেকে আখাউড়া পর্যন্ত মূল সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা রাস্তার কারণে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Related Articles

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 828 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 492 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 236 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 470 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

Responses