কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ বুলবুল ইসলাম, সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উন্নয়ন ফোরাম।

১১ অক্টোবর (শনিবার) ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড এর ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সদরের হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

আয়োজক সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড এর ব্যবস্থাপনায় ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় এক হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতের ২৬ কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড এর ইনচার্জ মোঃ ছামছুল হুদা।

Related Articles

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সৃষ্টির নেশায়’ বিজ্ঞান মেলা: উদ্ভাবনের নতুন দিগন্তে শিক্ষার্থীরা

মো মনির হোসেন : বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা—‘সৃষ্টির নেশায়’। পিএসই প্রকল্পের উদ্যোগে এবং এআরডি-ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান নেটওয়ার্কের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ…

নাসিরনগরে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা, জনসমুদ্রে রূপ নেয় মাঠ

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নানের সমর্থনে ধানের শীষের…

ভোটের দিন মেহেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

ভোটের দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ)…

Responses