গণহত্যার অভিযোগে সালমান–আনিসুল হকের বিরুদ্ধে আজ শুনানি

জুলাইআগস্টে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উসকানি দেওয়াসহ মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর গুরুত্বপূর্ণ শুনানি আজ। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই শুনানি অনুষ্ঠিত হবে।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও শেষ করে দেওয়ার প্রচেষ্টা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের উসকানি, এবং আন্দোলন সংশ্লিষ্ট ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করা।

এর আগে, এই দুই অভিযুক্ত তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল সেই আবেদনের বিষয়েও সিদ্ধান্ত দিতে পারেন বলে জানা গেছে।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ ইন্টারনেট বন্ধ করে গণহত্যাকারীদের সহায়তার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

এই মামলায় জয় পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নিয়োগ দেওয়া হতে পারে। ট্রাইব্যুনাল এর আগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Related Articles

কারফিউ জারি ও গণহত্যায় উসকানির অভিযোগে সালমান এফ রহমান-আনিসুল হকের বিচার শুরু

জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও হৃদয়বিদারক তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)…

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে…

Responses