গাইবান্ধায় গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

1 min read 3 words 50 views

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন , সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সভায় বক্তারা গুরুত্বারোপ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায়ে ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং ভোট প্রদানের সঠিক নিয়মাবলী সম্পর্কে জানাতে প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় ব্যাপক মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব বা অপপ্রচার রোধে কঠোর নজরদারি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 823 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1 min read 3 words 139 views ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১…

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1 min read 2 words 84 views ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ…

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 2 words 144 views   শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:রবিবার (৭ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড…

Responses