গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 2 words 144 views

 

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:রবিবার (৭ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড এর আয়োজনে ৭ই ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড এর আহ্বায়ক আশরাফুল ইসলাম রন্জু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর, বীরমুক্তিযোদ্ধা এনামুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা সন্তান কামরুল হাসান লিখন,শেখ সামাদ আজাদ সহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বীর মুক্তিযোদ্ধা মইনুল হোসেন রাজা।অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ অংশ নেন। অনুষ্ঠানটি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার এবং দেশপ্রেমের চেতনা উজ্জীবিত করার আহ্বান জানায়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।

বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

নানা আয়োজনে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

1 min read 1 words 112 views শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের…

গাইবান্ধায় গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

1 min read 3 words 50 views শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট-২০২৬…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

1 min read 5 words 321 views মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে…

Responses