গাইবান্ধায় ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

1 min read 3 words 18 views

 

শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা: ৮ দফা দাবিতে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে শিক্ষার্থীরা গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান ফটকে ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

অবরোধ চলাকালীন সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্ট ও কার্যকর আশ্বাস পাওয়া যাচ্ছে, ততক্ষণ তারা এই শাটডাউন কর্মসূচি থেকে সরবেন না। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা চালান। পরে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু শিক্ষার্থীদের সড়ক অবরোধ থেকে তুলে নিয়ে ক্যাম্পাসের ভিতরে আলোচনা করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কারিগরি শিক্ষা ক্ষেত্রে নানাবিধ বৈষম্যের শিকার এবং তাদের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষা করা হচ্ছে।কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা ৯ মাস থেকে আমাদের ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে।তাদের দাবি না মানা হলে এরপরে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানায়।

Related Articles

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 491 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 470 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 823 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses