গাজীপুর শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জন আটক

 

মোঃ মিন্টু মিয়াগাজীপুর:গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে । পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর হাতে প্রতারক চক্রের পাঁচজন আটক হয়েছেন এবং আরও একটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসীতে মানবাধিকার কর্মী পরিচয়ে অভিযান চালাতে গেলে দোকান মালিকের সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটকরা পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন।

এদিকে গত (১০ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মী পরিচয়ে ঢুকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেন ফার্মেসি মালিক রাজিব আহমেদ।উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জোনায়েদ হোসাইন জানিয়েছে,জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি দেখে তাদেরকে থানায় আনা হয়েছে।এসময় তাদের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২ থানায় আনা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির আহমেদ বলেন, এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আল রাজি নামক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

ব্যর্থতা থেকে সফলতার পথে: জীবনের অন্ধকার গলি পেরিয়ে আলোর খোঁজে

অনলাইন ডেস্ক:  জীবনের পথে চলতে গিয়ে আমরা সকলেই কমবেশি ব্যর্থতার সম্মুখীন হই। কেউ চাকরি হারায়, কেউ ভালোবাসায় ব্যর্থ হয়, কেউ আবার স্বপ্ন পূরণের মাঝপথে হাল…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির নেতা সুজনকে বহিষ্কার করা…

Responses