গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল

গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
1 min read 3 words 2 views

লুৎফর সিকদার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়। এর মধ্যে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল ছিল। এদিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।

শুক্রবার সর্বশেষ রাত ১১টার দিকে জেলা প্রশাসক জানান, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এর আগে গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 575 views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 1.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

হাদি হত্যা ও মিডিয়ায় হামলার পেছনে ফেসবুক উসকানি: অভিযোগ সরকারের

1 min read 2 words 35 views সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া আধেয়গুলোর (কনটেন্ট)…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 280 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

Responses