গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথা নিশিচত করে বলেন, আগামীকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সে ব্যপারে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি সংবাদকর্মীদের জানান।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে তার জন্য বিজিবি মোতায়েন থাকবে বলে জানান গোপালগঞ্জ ডিসি মহাদয়।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে”অভিযাত্রী কমিউটার” ট্রেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “অভিযাত্রী কমিউটার”ট্রেন । রাজধানীর সঙ্গে সরাসরি রেল…

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-২০২৫

  লুৎফর সিকদার গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি…

Responses