গোপালগঞ্জে বিবাহ বিচ্ছেদের পর যুবকের ব্যতিক্রমী উদযাপন: দুধ দিয়ে গোসল

1 min read 1 words 62 views

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক যুবক দুধ দিয়ে গোসল করেছেন। এ নিয়ে ওই এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামের এ ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, ২০১৮ সালে হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফের (৩০)  এবং উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুন ভালবেসে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। কলহের কারণে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। গত শনিবার উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

রিয়াদ শরীফ বলেন, ‘বিয়ের পর কিছু দিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু এরপর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। তালাক দেওয়ার পর দুধে ‌গোসল করি।’

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটেছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 816 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

দুই ভাইয়ের এক বউ! পুরোনো প্রথার বিয়ে নিয়ে চাঞ্চল্য

1 min read 5 words 133 views ভারতের হিমাচল প্রদেশের একটি বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযাগমাধ্যমে। এক তরুণীকে বিয়ে করে শোরগোল ফেলে দিয়েছেন…

পরকীয়ায় অতিষ্ঠ হয়ে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে

1 min read 2 words 84 views বাংলাদেশের নড়াইলের লোহাগড়ায় স্বামীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার…

Responses