ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

1 min read 7 words 111 views

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আজ (রোববার, ২০ জুলাই) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

এ জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পেলো টাইগাররা।

পাকিস্তানের দেয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস ফিরে যান। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সে চাপ দারুণভাবে কাটিয়ে ওঠেন তাওহিদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে ৬২ বলে ৭৩ রান যোগ করেন তারা। তাতেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। আব্বাস আফ্রিদির বলে বোল্ড হন হৃদয়। ৩৭ বলে ২টি করে চার-ছক্কায় করেন ৩৬ রান।

তবে ধীর পিচেও নিজের ব্যাটিংটাই করেছেন পারভেজ হোসেন ইমন। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকিয়ে ৩৪ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এ ওপেনার। ৩৯ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা জাকের আলী ৯ বলে ১১ রান করেছেন।

সর্বশেষ পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। এবার ঘরের মাঠে যেন সে প্রতিশোধই নিল টাইগাররা।

এর আগে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। বাংলাদেশের হয়ে ২২ রানে ৩ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

Related Articles

সাইফ-সৌম্যের রেকর্ড জুটির পরও তিনশ ছুঁতে পারলো না বাংলাদেশ

1 min read 4 words 141 views মিরপুরে সাইফ হাসান ও সৌম্য সরকারের রেকর্ড উদ্বোধনী জুটির পরও বাকিদের ব্যর্থতায় তিনশ রানের ঘর স্পর্শ করতে পারলো…

চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি লিটন দাস: ভারতের বিপক্ষে লিটন খেলবেন কি–না, জানা যাবে সন্ধ্যা

1 min read 0 words 107 views রাতে (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

আফগান-লঙ্কান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

1 min read 3 words 83 views ‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে…

Responses