চার্জারের বিদায়, এক ডায়মন্ড ব্যাটারি চলবে টানা ৫,৭০০ বছর

1 min read 5 words 56 views

ভাবুন তো, এমন একটি ব্যাটারি যেটি কোনোদিন চার্জ দিতে হবে না! এখানে পাওয়ার ব্যাংক বা কয়েকদিন চার্জ না দিয়েও চলা ব্যাটারির কথা কিন্তু বলা হচ্ছে না। এটি এমন কিছু যা টানা ৫,৭০০ বছর বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা সত্যিই তৈরি করছেন এমন এক ডায়মন্ড ব্যাটারি, যেখানে ব্যবহার হচ্ছে কার্বন-১৪।

সায়েন্স ও প্রযুক্তি ভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম উনিয়োঁ রায়ো জানায়, ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ এনডিবি ইনকর্পোরেটেডের সাথে যৌথভাবে ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা প্রকল্পটি শুরু করেছেন।

ধারণাটি সহজ মনে হলেও আসলে এটি বড় এক উদ্ভাবন। এখানে ব্যবহার করা হচ্ছে পারমাণবিক বর্জ্য, যেটিকে ল্যাবে তৈরি কৃত্রিম হীরার ভেতরে রাখা হয়। এর ফলে তৈরি হয় এমন এক শক্তির উৎস, যা নিরাপদ, স্থিতিশীল এবং প্রায় চিরদিন চলতে সক্ষম।

এই উদ্ভাবনের মূল রহস্য হলো কার্বন-১৪। এটি একটি তেজস্ক্রিয় পদার্থ, যা নিউক্লিয়ার রিয়েক্টরের গ্রাফাইট ব্লকে থাকে। এটি প্রতি সময় ক্রমাগত শক্তি উৎপাদন করে এবং এর অর্ধেক- জীবন প্রায় ৫,৭৩০ বছর। যখন এটিকে কৃত্রিম হীরার মধ্যে রাখা হয়, তখন হীরা কাজ করে শিল্ড হিসেবে এবং একই সঙ্গে রেডিয়েশনকে বিদ্যুতে রূপান্তর করার যন্ত্র হিসেবে।

এ ধরনের ব্যাটারির ব্যবহার সবচেয়ে কাজে আসবে মহাকাশ অনুসন্ধানে। সূর্যের কাছাকাছি না হলে সোলার প্যানেল ভালো কাজ করে না, আর এখনকার জেনারেটরগুলো প্লুটোনিয়াম-২৩৮-এর ওপর নির্ভরশীল, যা খুবই কম পাওয়া যায়।

ডায়মন্ড ব্যাটারি ব্যবহার করলে একটি যন্ত্র শত বছর ধরে চলতে পারবে, কখনো বন্ধ হওয়ার ভয় ছাড়াই। এটি দূরের মহাকাশযান পাঠানো বা দীর্ঘ দূরত্ব থাকা গ্রহে অভিযানের সুযোগ তৈরিতে সাহায্য করতে পারে। এই কারণেই নাসা এই আবিষ্কারে দিক মনোযোগ দিচ্ছে। কারণ এটি তাদের ভবিষ্যতের মিশনের জন্য নতুন শক্তির উৎস খুঁজে পাওয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই ব্যাটারি শুধুই মহাকাশে নয়, পৃথিবীতেও এর অনেক ব্যবহার হতে পারে। উদাহরণস্বরূপ চিকিৎসার ক্ষেত্রে, পেসমেকারে এমন ব্যাটারি থাকলে তা রোগীর পুরো জীবন চলতে পারে। কয়েক বছর পরপর সার্জারির মাধ্যমে বদলানোর দরকার হবে না। দূরবর্তী বা বিপজ্জনক স্থানে সেন্সর কিংবা হাসপাতালে জেনারেটরের জন্য বা যেখানে সম্পদ কম বা প্রাকৃতিক বিপর্যয় হয়, সেখানে এই ব্যাটারি অবিরাম কাজ করতে পারবে।

এছাড়া, এনডিবি জানায় ভবিষ্যতে এই ব্যাটারি ফোন বা ল্যাপটপেও চালাতে পারে।

তবে বড় পরিসরে কৃত্রিম হীরা তৈরি এখনো ব্যয়বহুল, আর তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার কঠোর নিয়ন্ত্রণের অধীনে। সঙ্গে মানুষকে বোঝানোও একটি সমস্যা হয়ে উঠতে পারে। কারণ কেউ চাইবে না নিউক্লিয়ার ব্যাটারি নিজের পকেটে বহন করতে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেন, এটি যে রেডিয়েশন ছাড়ে তা মানবদেহের চেয়ে কম, তাই এটি নিরাপদ।

সম্ভাবনা বিশাল হলেও এই প্রযুক্তি অতি শীঘ্রই জনপ্রিয় হচ্ছে না। অন্তত এক দশক সময় লাগবে এই ব্যাটারি সাধারণ ব্যবহারে আসতে।

যদি প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা যায় এবং ব্যবহারকারীদের আস্থা অর্জন করা যায়, তবে এই ডায়মন্ড ব্যাটারি হতে পারে এমন একটি উদ্ভাবন, যা আমাদের শতাব্দীর জন্য গুরুত্বপূর্ণ সমাধান হয়ে উঠবে যা বর্জ্যকে রূপান্তর করবে চিরস্থায়ী শক্তিতে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 240 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.4K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

“আর্থিক দারিদ্র্য থেকে কৃষকের মুক্তির উপায়: নিজের উৎপাদন নিজেই গড়ে তোল”

1 min read 38 words 350 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু তারা আজ হারিয়ে যাচ্ছে অবমূল্যায়নের ল্যাবরিতে। জীবনের…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.2K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses