​ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন

1 min read 1 words 1 views

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামে সরকারি পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন  রোববার (২২ জুন) সকালে এ ঘটনায় ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ইছামদ্দিন নামের এক ব্যক্তি সরকারি লিজে নেওয়া একটি পুকুরে চুন ছিটাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ হুমায়ুন কবীর, ইদ্রিস মোল্লা এবং ইদ্রিসের ছেলে মেহেদী পুকুরপাড়ে গিয়ে ইছামদ্দিনকে ডেকে এনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

পরে বাবাকে রক্ষা করতে ইছামদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দৌড়ে গেলে তাকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা আমিনুলের হাত কাটার চেষ্টা করলে সে দ্রুত হাত সরিয়ে নেয়। সেই কোপ গিয়ে লাগে ইদ্রিস মোল্লার হাতে, যার ফলে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত ইদ্রিসকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, ইছামদ্দিন ও আমিনুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবীরের লোকজন বাধা দিলে বিজয়নগর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই ঢাকা পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, গত ১৩ বছর ধরে ইছামদ্দিন সরকারি লিজে পুকুরটি ব্যবহার করে মাছ ও কৃষি চাষ করে আসছেন। অন্যদিকে হুমায়ুন কবীররা বিএস দলিল দেখিয়ে দাবি করছেন, এটি তাদের পারিবারিক সম্পত্তি।​ এই সংক্রান্ত বিরোধে বাংলাদেশ রেলওয়ে হুমায়ুন কবীরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং বিএস বাতিল করেছে বলেও জানান স্থানীয়রা।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”

 

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 264 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 597 views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

“আর্থিক দারিদ্র্য থেকে কৃষকের মুক্তির উপায়: নিজের উৎপাদন নিজেই গড়ে তোল”

1 min read 38 words 145 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু তারা আজ হারিয়ে যাচ্ছে অবমূল্যায়নের ল্যাবরিতে। জীবনের…

Responses