ট্রাক উল্টে উড়ে গেলো ২৫ কোটি মৌমাছি

1 min read 2 words 100 views

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলে মৌমাছি বহনকারী একটি ট্রাক উল্টে গেছে। এতে সেখান থেকে ২৫ কোটি মৌমাছি উড়ে গেছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে।

ওয়াশিংটনের ওয়াটকম কাউন্টিতেকানাডা সীমান্তের কাছে অবস্থিত এক গ্রামীণ এলাকায় শুক্রবার উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনাস্থল ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে।

ওয়াটকম কাউন্টি শেরিফের দপ্তর এক বার্তায় জানিয়েছে, প্রায় ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মৌমাছি উড়ে গেছে। মৌমাছির আক্রমণ ঝাঁকে ঝাঁকে উড়ে আসার সম্ভাবনা থাকায় দয়া করে এলাকাটি এড়িয়ে চলুন।

ক্ষতিগ্রস্ত এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে কমপক্ষে ২০০ গজ (প্রায় ১৮২ মিটার) দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৌমাছিগুলো পুনরায় সংরক্ষণ রাণীমৌমাছির সন্ধানে তাদের ফিরিয়ে আনার কাজ করছেন কর্মকর্তারা। এই প্রক্রিয়ায় প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে

ওয়াটকম শেরিফ অফিস জানিয়েছে, সাধারণভাবে জনসাধারণের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই, তবে যারা মৌমাছির কামড়ে অ্যালার্জিক তাদের জন্য সতর্কতা জরুরি।

মৌমাছি খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাদাম, শাকসবজি, বেরি, মাল্টা তরমুজসহ শতাধিক ফসলের পরাগায়নে মৌমাছির অবদান রয়েছে। কিন্তু কীটনাশক, পরজীবী, রোগব্যাধি, জলবায়ু পরিবর্তন খাদ্য বৈচিত্র্যের অভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মৌমাছির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।

২০১৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০ মে দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস। ঘোষণা করে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.4K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

“আর্থিক দারিদ্র্য থেকে কৃষকের মুক্তির উপায়: নিজের উৎপাদন নিজেই গড়ে তোল”

1 min read 38 words 252 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু তারা আজ হারিয়ে যাচ্ছে অবমূল্যায়নের ল্যাবরিতে। জীবনের…

নাসিরনগরে সরিষা ক্ষেতে ৫০০ মৌবাক্সে মধু চাষ

1 min read 0 words 76 views ইয়াছিন চৌধুরী, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সরিষা ক্ষেতে আধুনিক পদ্ধতিতে মধু চাষ নতুন সম্ভাবনার দুয়ার খুলে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 2.5K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 575 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

Responses