ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: পাকিস্তানের সম্মতি, দ্বিধায় ভারত

1 min read 6 words 9 views

ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলমান সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে গঠিত ‘বোর্ড অব পিস-এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে।

ভারতের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। তবে ভারত এ উদ্যোগে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ অংশগ্রহণে আগ্রহী।

বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে দ্বন্দ্ব-সংঘাত নিরসনে এই উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এ পর্যন্ত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোন কোন দেশ চূড়ান্তভাবে এই শান্তি বোর্ডে যোগ দিচ্ছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, গাজা সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

Related Articles

দিল্লির সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ: শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি

1 min read 2 words 47 views ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের রাজনৈতিক আকাশে বইছে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনের অন্যতম বড় প্রতিফলন…

বিএনপির বিজয়ে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি

1 min read 5 words 8 views ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয় শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই পরিবর্তনের বার্তা দেয়নি, বরং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক…

গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রে ইসরায়েলি গুলিবর্ষণ: ২৭ জন নিহত, মানবিক সংকট আরও ঘনীভূত

1 min read 14 words 20 views ৩ জুন ২০২৫ তারিখে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-মাওয়াসি এলাকায় একটি খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি…

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ জন নিহত

1 min read 4 words 19 views আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি মানবিক সহায়তা কেন্দ্রের নিকট ইসরায়েলি বাহিনীর চালানো গোলাগুলিতে কমপক্ষে ৩২…

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি: জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা

1 min read 2 words 17 views আর্ন্তজাতিক ডেস্ক:  ৩ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। উভয় দেশ…

Responses