তালা উপজেলায় ১৬ বছরের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী উধাও

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর খাঁ পাড়ায় ১৬ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত  কিশোরীর নাম আশা (১৬)। সে ওই এলাকার আয়ুব আলী খাঁ’র ছেলে রিয়াদ খাঁ’র স্ত্রী।

তালা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ৯ (জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে আশাকে তার স্বামী রিয়াদ খাঁ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার সময়ই কর্তব্যরতরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, মৃত ঘোষণা করার পরপরই আশার স্বামী রিয়াদ খাঁ হাসপাতাল ত্যাগ করেন এবং এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, আশার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা সুষ্ঠু তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে স্বামীর রহস্যজনক উধাও হওয়ার ঘটনায় সন্দেহ আরও জোরালো হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান“ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।”

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে আল রাজি নামক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও হৃদয়বিদারক তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)…

Responses