দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত
1 min read 8 words 70 views

জাহিদুল ইসলাম জিহাদ: বিশ্বের সেরা র‍্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (BUFS)–এর ডিন প্রফেসর সুন-হি কওন এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ডিএমআরসি কলেজ পরিদর্শন করেছেন এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অভিভূত হয়ে উচ্চশিক্ষা প্রসারের আগ্রহ প্রকাশ করেছেন।

এ সফরেই প্রাথমিক সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা এবং BUFS-এর ডিন প্রফেসর সুন-হি কওন এর নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলের সদস্য বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ এর ডিরেক্টর ড. ডং,ডক্টর প্রফেসর মোসেন চো এর মধ্যে। চুক্তির আওতায় এই উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের প্রার্থীরাও CSE, AI ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

বাংলাদেশে কোরিয়ান প্রতিনিধিদলের সফর–এ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিএমআরসি কলেজের প্রধান উপদেষ্টা আলহাজ্ব বাহালুল হক চৌধুরী, ডিএম আরসি কলেজের অন্যতম উপদেষ্টা জনাব কফিল উদ্দিন। উক্ত প্রতিনিধি দলের পরিদর্শনে অনলাইনে যুক্ত ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান,সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল মান্নান,আরো অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো.সেলিম ভূঁইয়া। সকলেই দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে দ্রুত চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

তবে অতি স্বল্প সময়ের মধ্যেই বুসান ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এর প্রেসিডেন্টে এর সাথে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ডিএমআরসি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা স্যারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, দক্ষিণ কোরিয়া সফর করে চূড়ান্ত সমঝোতা স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশ বিদেশি অতিথিদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে। হাজারো শিক্ষার্থী ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করে। কোরিয়ান প্রতিনিধি দল প্রতিষ্ঠানগুলোর পরিবেশ, শিক্ষার মান ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন

এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সংযোগের নতুন মাইলফলক হিসেবে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত করবে।

Related Articles

ড. আ ন ম এহসানুল হক মিলনের নেতৃত্বে প্রতিনিধি দলের MRIST পরিদর্শন ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর

1 min read 18 words 37 views গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, ড. আ ন ম এহসানুল হক মিলন-এর নেতৃত্বে আজ একটি প্রতিনিধিদল ড.…

৭৭তম এমি অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কার বিজয়ীদের পূর্ণ তালিকা

1 min read 3 words 189 views আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি পুরস্কারের জমকালো অনুষ্ঠান। তারকাবহুল আসরে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 469 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 818 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

প্রজাপতি ফাউন্ডেশন নয় জনকে উদ্যোক্তা অ্যাওয়ার্ড দিলেন

1 min read 3 words 43 views মোঃ মফিদুল ইসলাম সরকার:নারীদের সংগঠন প্রজাপতি ফাউন্ডেশন সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আট জন নারী এবং…

Responses