দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু

1 min read 2 words 123 views

মো মনির হোসেন:  দীর্ঘদিন ধরে দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কাজ শুরু হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন এবং নৌযান চলাচলের সুবিধা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জানা যায়, ব্রিটিশ শাসনামলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা ও নৌপথে যাতায়াতের সুবিধার্থে টাউন খাল খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই খালটি শহরের টানবাজার এলাকা থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে। খালটির উভয় প্রান্তই তিতাস নদীর সঙ্গে সংযুক্ত ছিল, যা একসময় শহরের প্রাণস্রোত হিসেবে পরিচিত ছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এমনকি বর্ষা মৌসুমেও খালে পানি না থাকার মতো করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়ে যায় এবং পরিবেশগত ঝুঁকিও তৈরি হয়।

এই পরিস্থিতিতে টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।

খনন কাজের উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “খালের দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে যেন কেউ ময়লা-আবর্জনা খালে না ফেলে, তা নিশ্চিত করা হবে। এ জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নির্দিষ্ট ফির বিনিময়ে বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবেন।”

তিনি আরও জানান, খনন কাজ শেষ হওয়ার পর খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুবিধার্থে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

অবৈধ দখল ও দূষণে বিপর্যস্ত তিতাস নদী, পুনরুদ্ধারে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ

1 min read 4 words 147 views অবৈধ দখল, ভরাট ও দূষণে অস্তিত্ব সংকটে পড়া তিতাস নদীকে পুনরুজ্জীবিত করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।…

বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রমে গতি, সরেজমিন পরিদর্শনে ‘তরী বাংলাদেশ’, টেকসই বাস্তবায়নের প্রত্যাশা

1 min read 3 words 100 views দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম জোরদারভাবে এগিয়ে…

বিলুপ্তির পথে আলিয়াজুরি নদী: খনন ও অবৈধ বাঁধ অপসারণে দ্রুত উদ্যোগের দাবি

1 min read 4 words 154 views এটি কোনো বিস্তীর্ণ খোলা মাঠ নয়—এটি এক সময়ের প্রবাহমান, প্রাণবন্ত একটি নদী। নাম তার আলিয়াজুরি নদী। ব্রাহ্মণবাড়িয়া সদর…

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 223 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

Responses