দোহারে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, পেশাদার চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

1 min read 6 words 9 views

ঢাকার দোহার থানাধীন দোহার পৌরসভাস্থ রেবেকা টাওয়ারের সামনে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাইকৃত মোটরসাইকেলসহ পেশাদার চোরাইচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে এবং দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ইশানের তত্ত্বাবধানে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকের দিকনির্দেশনায় রোববার (১৮ জানুয়ারি) বিশেষ অভিযান-৭ পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) কৃষ্ণ পোদ্দারের নেতৃত্বে এসআই (নিঃ) হামিদুর রহমান ও এএসআই (নিঃ) মো. আব্দুল খালেকসহ সঙ্গীয় ফোর্স দোহার পৌর এলাকার রেবেকা টাওয়ারের সামনে থেকে একটি পুরাতন জলপাই রঙের হোন্ডা ব্র্যান্ডের ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর KC35E-A-4017067 এবং চেসিস নম্বর PSOKC4190MH51G913।

এ সময় চোরাইচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রনি হোসেন (২৭), পিতা মৃত সামসু বেপারী, সাং উত্তর ইউসুফপুর এবং মো. সানি (১৯), পিতা মৃত লোকমান, সাং দক্ষিণ জয়পাড়া; উভয়ের থানা দোহার, জেলা ঢাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.2K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

স্ত্রীকে হত্যার ৩ দিন পর স্বামী গ্রেফতার

1 min read 5 words 109 views চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায়…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.3K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 508 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার

1 min read 0 words 56 views মোস্তফা আল মাসুদ, বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…

Responses