নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক

1 min read 1 words 12 views

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ  নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে আবু বক্কর (২৫) নামে একজন নিহত হয়েছেন।

অদ্য ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক এর শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। নিহত আবু বক্কর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইল এর ছেলে এবং ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশন‌ এর শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন । পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে আবু বক্কর।

এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ২:৩০ মিনিট সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান বলেন,বিদ্যুতের খুঁটিতে একজনের মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 856 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 778 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

শ্রমিক দিবস: অধিকার ও বাস্তবতার মুখোমুখি

1 min read 24 words 90 views লিটন হোসাইন জিহাদ: আজ  International Workers’ Day—শ্রমিকের অধিকার, মর্যাদা ও সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। উনিশ শতকের শেষভাগে শিল্পবিপ্লব-পরবর্তী বিশ্বে…

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

1 min read 1 words 108 views রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 428 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

Responses