নানা আয়োজনে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

1 min read 1 words 112 views

শাহ্ পারভেজ সংগ্রাম গাইবান্ধা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

৩০ লাখ শহিদের রক্ত ও দুই লাখ মা–বোনের সম্মানের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছে।

এই উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের পর বিজয় স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন ।

এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related Articles

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-২০২৫

1 min read 12 words 139 views   লুৎফর সিকদার গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য…

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 min read 2 words 144 views   শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি:রবিবার (৭ই ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা কমান্ড…

গোপালগঞ্জ হত্যাকাণ্ডে আল্লামা ইমাম হায়াতের উদ্বেগ প্রকাশ।

1 min read 6 words 151 views আমরা মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব আওয়ামীলীগের মতবাদের বিরোধী এবং আওয়ামীলীগের রাজনীতির বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করি, কিন্তু সব…

শ্রদ্ধা ও মর্যাদায় সারাদেশে পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

1 min read 3 words 176 views যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

Responses