নাসিরনগরে চুরির অপবাদে ফেরিওয়ালা হত্যাকাণ্ড: দুই আসামি গ্রেপ্তার

1 min read 0 words 53 views

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদে এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকা থেকে র‍্যাবের সহায়তায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি বেকিনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রুমান মিয়া এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে জুনাইদ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রোববার (২১ ডিসেম্বর) সকালে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন ফেরিওয়ালা শাহিন মিয়া (২২) কে আটক করে নির্মমভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আক্তার মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান জোরদার করা হয়েছে।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

স্ত্রীকে হত্যার ৩ দিন পর স্বামী গ্রেফতার

1 min read 5 words 162 views চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায়…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.6K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

1 min read 4 words 450 views ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

1 min read 1 words 273 views বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও…

Responses