নাসিরনগরে পরিত্যক্ত বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার।

1 min read 0 words 29 views

নাসিরনগরে পরিত্যক্ত বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার।

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর পশ্চিমপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় রাস্তার পাশে চারটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে একজন স্থানীয় ব্যক্তি একটি বস্তার মুখ খুলে ভেতরে গাঁজা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে সাংবাদিক ও থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো তল্লাশি করে মোট ২০টি প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে প্রায় ২ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদককারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.8K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 851 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 456 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

Responses