নির্বাচনের আগেই নেত্রকোনায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

1 min read 0 words 7 views

নির্বাচনের
আগে নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায়
চারটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে
জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত
রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দিয়েছে।

অগ্নিসংযোগের
ঘটনা ঘটেছে সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। স্থানীয় শিক্ষক ও বাসিন্দারা জানান,
রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে বুথ কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে বুথের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক বাতি
পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার
সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিটি ভোটকেন্দ্রে বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।

নেত্রকোনা
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সঙ্গে
জড়িত, তা শনাক্ত করতে
তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই
ঘটনায় ভোটগ্রহণের প্রস্তুতি ও ভোটারদের নিরাপত্তা
অক্ষুণ্ণ রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
সতর্ক অবস্থান নিয়েছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

বেতাগীতে ৪২ টি নির্বাচনী কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

1 min read 3 words 88 views মোঃ আল আমিন মল্লিক  : বরগুনা-২ আসনের বেতাগী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেতাগী উপজেলার…

কুষ্টিয়ার নির্বাচন অফিসে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

1 min read 4 words 113 views কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের…

Responses