বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান

1 min read 2 words 10 views

স্টাফ রিপোর্টার : দলের নির্দেশনার বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করায় সৈয়দ একে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি। সেই নির্বাচনে দলের নির্দেশনা ছিল দলের কেউ নির্বাচনে যেন প্রার্থী না হন। কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান সেই নির্বাচনে দলের নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে অংশগ্রহণ করেন। ফলে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন একরামুজ্জামান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন সৈয়দ একে একরামুজ্জামান। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এম এ হান্নান। পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে একরামুজ্জামান প্রার্থীতা প্রত্যাহার করেন। সর্বশেষ আজ মঙ্গলবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 823 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 496 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই: যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

1 min read 0 words 59 views আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা…

Responses