বাংলাদেশের সামনে আজ মিশন হোয়াইটওয়াশ

1 min read 3 words 53 views

এশিয়া কাপের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে জিতেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (৫ অক্টোবর) মুখোমুখি হবে দুদল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

প্রথম দুই ম্যাচেই পরিস্থিতি কঠিন করে জিতেছে বাংলাদেশ। যেখানে অনায়াসে জয় পাওয়া যেত, সেখান থেকে দুই ম্যাচেই চেপে বসেছিল হারের শঙ্কা। বোলাররা প্রতিনিয়ত ভালো করলেও, ব্যাটাররা দিতে পারছেন না আস্থার প্রতিদান। উইকেট পড়া শুরু হলে আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়ার পুরোনো বদঅভ্যাস এখনও সঙ্গী বাংলাদেশের।

বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক অবশ্য খুশি। দল হিসেবে বাংলাদেশ ভালো করছে বলেই মনে করেন তিনি। পিচের সুবিধা বোলাররা ভালোভাবে লাগিয়েছেন বলেও জানান।

জাকেরের মতে, ‘ভালো লাগছে। গত দুই ম্যাচে দল হিসেবে আমরা সত্যিই দারুণ করেছি। বোলাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দিয়েছে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আরও ভালো মনে হয়েছে। আমরা ইতিবাচক আছি।’

আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমরা কী চাই, তা মাঠে বাস্তবায়ন করছি। ম্যাচগুলোতে কিছু রান কম হয়েছে। বোলাররা ভালো করছে। আমাদের ইতিবাচক মানসিকতা আছে। সামনে নজর রাখছি সবাই।’

Related Articles

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

1 min read 7 words 76 views মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আজ (রোববার, ২০ জুলাই) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে…

সাইফ-সৌম্যের রেকর্ড জুটির পরও তিনশ ছুঁতে পারলো না বাংলাদেশ

1 min read 4 words 104 views মিরপুরে সাইফ হাসান ও সৌম্য সরকারের রেকর্ড উদ্বোধনী জুটির পরও বাকিদের ব্যর্থতায় তিনশ রানের ঘর স্পর্শ করতে পারলো…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

1 min read 2 words 23 views নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। ৬ নভেম্বর বাংলাদেশে আসবে দলটি।…

আফগান-লঙ্কান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

1 min read 3 words 57 views ‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে…

Responses