ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত: রুখবো দুর্নীতি, গড়বো দেশ

1 min read 8 words 210 views

 

মোঃ মনির হোসাইন ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন, গণস্বাক্ষর ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের ঢল নামে। শুরুতেই সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

এরপর দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “দুর্নীতি কেবল দেশের উন্নয়নকেই বাধাগ্রস্ত করে না, এটি একটি জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন এবং সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তারেকুর রহমান।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের চর্চা। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত রাখতে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।

Related Articles

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

1 min read 3 words 46 views লুৎফর সিকদার গোপালগঞ্জ:গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন…

শ্রদ্ধা ও মর্যাদায় সারাদেশে পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

1 min read 3 words 176 views যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 826 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত-২০২৫

1 min read 12 words 139 views   লুৎফর সিকদার গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য…

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন— রবিবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

1 min read 27 words 470 views মো: মনির হোসেন : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ এবং একটি…

Responses