ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে যে খানে প্রতিরোধ হবে সেখানে এই শ্লোগান’কে সামনে রেখে মাদক প্রতিরোধ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২০শে জুলাই) রবিবার বিকেল সাড়ে পাঁচটায়, হাফেজ রুহুল আমীনের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে চিলোকূট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদক প্রতিরোধ মূলক আলোচনা সভার সূচনা করা হয়।

উক্ত মাদক প্রতিরোধ সভায়, মাওলানা হাফেজ ক্বারি হেলাল উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন,

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন বলেন , পুলিশ প্রশাসনের পাশাপাশি চিলোকূট তথা সাদেকপুর ইউনিয়ন বাসী যদি মাদকের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে সহযোগিতা করেন তাহলেই সম্ভব চিলোকূট তথা সাদেকপুর ইউনিয়ন মাদক মুক্ত করা কারণ পুলিশের পাশাপাশি সচেতন মহল সোচ্চার হলেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের র্নিমূল করা সম্ভব।

তাছাড়াও বক্তব্য রাখেন মাহফুজুর রহমান পুষ্প – সভাপতি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুফতি ইসহাক আল- হুসাইন, এইচ,এম জহিরুল ইসলাম, মাওলানা নুরু উদ্দীন সরকার, মোঃ আকরাম হোসেন, মোঃ সেলিম হুসাইন, মোঃ শাহ আলম মিয়া, মোঃ ফরহাদ মিয়া, মোঃ মাজহারুল চৌধুরী, মোঃ সাইদুল হক সাবেক ইউপি সদস্য, মোঃ নাছির উদ্দীন, এইচ,এম আল মামুন, মোঃ ফরহাদ খান আফিফ সহ-সভাপতি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আবু তালহা ও মোঃ এনামুল ইসলাম, সার্বিক ব্যবস্হাপনায় হাজী ফুল মিয়া ফাউন্ডেশন।

উল্লেখ্য মাদক প্রতিরোধ মূলক আলোচনা সভা উপলক্ষে চিলোকূট গ্রাম ও সাদেকপুর ইউনিয়নের সচেতন নাগরিকদের অংশ গ্রহণের মধ্যদিয়ে পূর্ণতা পাই। মাদকমুক্ত চিলোকূট তথা সাদেকপুর ইউনিয়ন মাদক মুক্ত করতে ইউনিয়ন বাসী সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন সুশীল সমাজ।

পরিশেষে সভাপতির বক্তব্য শেষে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জানুয়ারি ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে…

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির নেতা সুজনকে বহিষ্কার করা…

Responses