ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জানুয়ারি ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। এ সময় প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট পর্যালোচনা করেন পুলিশ সুপার। উৎকৃষ্ট পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্যারেড শেষে পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি ও জননিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আরও তৎপর ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দেন।

এ সময় ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে এসব দাবি ও প্রস্তাব শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে জেলা পুলিশের সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন বলেন, সত্য প্রতিষ্ঠার জন্য আলেমগণ গত ষোল বছরে অনেক অত্যাচার ও জুলুমের শিকার হয়েছেন। আসন্ন গণভোটে দেশের আলেম সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখবেন।

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল নিজামী এবং ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক মো. নূরুল ইসলাম সম্মেলনে বক্তব্য রাখেন।

 

Related Articles

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা জোরদারে নির্দেশনা: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত…

ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন ভোট নিশ্চিত করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার…

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এডমিরাল এম নাজমুল হাসান এবং এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার তেজগাঁওয়ে…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

Responses