যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা: ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয় পুনঃখোলা

1 min read 1 words 10 views

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারাবির নামাজের সময় প্রায় ৩০–৩৫ জন যুবক এই ঘটনা সংঘটিত করে।

স্থানীয়রা জানান, যুবকরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেয়ালে ছবি টাঙানোর পর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ ও ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে থাকে। ঘটনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ১৬ সেকেন্ডের ক্লিপ হিসেবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, তালা ভেঙে ঢুকা যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার বিতাড়নের পর থেকে এই কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 1.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি, সামনে কঠিন চ্যালেঞ্জ

1 min read 2 words 198 views মাত্র দুই বছর আগেও অনেকের কল্পনায় ছিল না যে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ভিত্তি এত দ্রুত…

আ.লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে : জয়

1 min read 0 words 30 views সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের…

Responses