রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসে তালা ভেঙে নাইট গার্ডকে হত্যা, টাকা লুট

 

মোঃবুলবুল ইসলাম কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের কোম্পানির অফিসে তালা ভেঙে ঢুকে নাইট গার্ড তপন সরকারকে হত্যা করে দুর্বৃত্তরা টাকা ছিনতাই করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত নাইট গার্ড তপন সরকার তাদের বাধা দিলে তাকে হত্যা করা হয়। পরে অফিসে থাকা নগদ টাকা লুট করে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক ৩৫ লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

কুষ্টিয়ার নির্বাচন অফিসে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ…

সুজন বহিষ্কার হল কিন্তু তার সাথে নাটের গুরু কারা ছিল?

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীকে আত্মহত্যায় প্ররোচনা ও তার অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির নেতা সুজনকে বহিষ্কার করা…

স্ত্রীকে হত্যার ৩ দিন পর স্বামী গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায় ঘাতক স্বামী সুমনকে (৩৫) গ্রেফতার  করেছে র‌্যাব।…

নাসিরনগরে হত্যাকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট-এলাকাজুড়ে আতঙ্ক

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত জোড়া হত্যার জেরে ভয়াবহ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে…

Responses