রাজারহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, কাদাপানিতে একাকার পুরো প্ল্যাটফর্ম

1 min read 3 words 37 views

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে।

স্টেশনের প্ল্যাটফর্ম ও মূল ভবনের চারপাশে পানি জমে থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ট্রেন থেকে নামার সময় কাদাপানিতে একাকার হয়ে যাচ্ছে পুরো প্ল্যাটফর্ম এলাকা। একইসঙ্গে ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরাও।

ব্রিটিশ আমলে নির্মিত রাজারহাট রেলওয়ে স্টেশন স্বাধীনতার পর আনুমানিক তিনশ গজ পশ্চিমে স্থানান্তর ও পুনর্নির্মাণ করা হয়।

তবে স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রেনে উঠানামা করতে হয়। সামান্য বৃষ্টি হলেই নিচু প্ল্যাটফর্মে পানি ঢুকে যায় এবং বিশ্রামাগারেও পানি প্রবেশ করে।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, “বিষয়টি একাধিকবার বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, “স্টেশনের ভেতরের সমস্যাগুলোর দায়িত্ব রেল কর্তৃপক্ষের।

তবে জনভোগান্তি কিছুটা লাঘবের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে স্টেশনের বাইরে একটি সিসি রাস্তা নির্মাণ করা হয়েছে।”

 

Related Articles

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 236 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 825 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ব্রাহ্মণবাড়িয়া শহরে চরম দুর্ভোগ

1 min read 2 words 70 views টানা ভারি বর্ষণে থমকে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্বাভাবিক জীবনযাত্রা। আজ বুধবার (৬ আগস্ট) বিকেল থেকে শুরু হওয়া অতি…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 774 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের।

1 min read 2 words 148 views একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর। দুরুদুরু বুকে স্টেশনে…

Responses