শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে বসতঘর উড়ে গেল, যুবক নিহত; দুইজন আটক

1 min read 0 words 41 views

শরীয়তপুরের জাজিরা উপজেলার রীয়তপুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় পুলিশি অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিহতের পরিচয় নিশ্চিত করে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই নিহত, তিন আহত; বোমা প্রস্তুতির রহস্য উন্মোচন

1 min read 2 words 29 views চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন-এ ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরে…

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

1 min read 0 words 41 views কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 829 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

Responses