শাহজাদাপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুঁকিতে এলাকাবাসী

1 min read 0 words 24 views

মো: মামুন,সরাইল: সিরাজগঞ্জের শাহজাদাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের চকবাজারের পূর্ব পাশে গুচ্ছগ্রাম থেকে মন মেম্বারের বাড়ি পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার 12 আগস্ট  বিকালে 6 টায় ছিঁড়ে পড়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শাহজাদাপুর ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুফিল মেম্বার জানান, এ পর্যন্ত তিনবার এ ধরনের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কয়েক মাস আগে একইভাবে তার ছিঁড়ে পড়ে কয়েকটি গরু মারা গিয়েছিল। তবে আজকের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বর্তমান মেম্বার আজাহার অভিযোগ করে বলেন, “আমরা একাধিকবার বিদ্যুৎ অফিসকে এ বিষয়ে অবহিত করেছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।”

এলাকাবাসীর দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শাহাজাদপুর দাউড়িয়া ফিডারের ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, এ বিষয়ে না দেখে আমি কোনো মন্তব্য করতে পারবো না।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 864 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 781 views ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি…

অল্প বৃষ্টিতেই ডুবে যায় পশ্চিম মেড্ডা নোয়াপাড়ার রাস্তা, দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

1 min read 3 words 240 views মো মনির হোসেন , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে…

Responses