সড়ক বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৪১ কেজি জব্দ ও ৩০ হাজার টাকা জরিমান

1 min read 1 words 1 views

১২জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সমন্বিত উদ্যোগে শহরের সড়ক বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ৪টি দোকান থেকে মোট ৪১ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ৪টি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. শরীফুল ইসলাম। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. রাখিবুল হাসানসহ দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Related Articles

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 137 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

উলিপুর বাজারে মোবাইল কোর্ট: ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

1 min read 3 words 13 views রফিকুল ইসলাম রফিক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং…

সরাইলে বাগদা চিংড়িতে জেলি পুশ: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

1 min read 0 words 11 views স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে অবস্থিত মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে জেলি ও…

ড্রেজারের বিরুদ্ধে ঘিওর উপজেলা প্রশাসনের অভিযান

1 min read 0 words 9 views সুরেশ চন্দ্র রায়ঃমা নিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তাড়াইল ও নয়াচর এলাকায় চলমান ৪টি ড্রেজারে ঘিওর উপজেলা প্রশাসনের…

Responses