সরাইলে বাগদা চিংড়িতে জেলি পুশ: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

বাগদা চিংড়িতে জেলি পুশ
1 min read 0 words 63 views

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে অবস্থিত মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাগদা চিংড়িতে জেলি ও ভেজাল পদার্থ পুশ করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বেপারিপাড়া এলাকার বাসিন্দা মোঃ উদয় (২৫), পিতা রজব আলী—কে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ও অন্যান্য ক্ষতিকর পদার্থ পুশ করে বাজারজাত করছিল। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন,

“জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেশানো একটি গুরুতর অপরাধ, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।”

এ সময় স্থানীয় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে কেউ খাদ্যে ভেজাল বা প্রতারণামূলক কাজ না করে।

সরাইল উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতে আগামী দিনগুলোতেও নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হবে।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.9K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

উলিপুর বাজারে মোবাইল কোর্ট: ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

1 min read 3 words 84 views রফিকুল ইসলাম রফিক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে উলিপুর বাজারে বাজার মনিটরিং…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 835 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 467 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

ব্রাহ্মণবাড়িয়ায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

1 min read 0 words 45 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে পরিচালিত একটি সিসা গলানোর কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম…

Responses