সিজারিয়ান মা: অদম্য সাহস ও ভালোবাসার প্রতীক

মো: মনির হোসেন:   সিজারিয়ান অপারেশন শুধুমাত্র একটি সার্জারি নয়, এটি নারীর অসীম সাহস, ধৈর্য এবং ভালোবাসার এক মহান পরিচয়। এক্ষেত্রে মাত্র একবারের অস্ত্রোপচারে একসঙ্গে পাঁচটি স্তরের টিস্যু কাটা হয়, যা শরীরের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তবুও, এই যন্ত্রণার মধ্য দিয়ে একজন মা নতুন জীবনের দরজা খুলে দেন।

অপারেশনের পর মাত্র ছয় ঘণ্টার মধ্যেই তাকে উঠে দাঁড়াতে হয়, নিজের যত্ন নেওয়ার পাশাপাশি একটি ছোট্ট শিশুর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। এ সময় শারীরিক দুর্বলতা, ব্যথা ও ক্লান্তির মাঝেও মা হয়ে ওঠে এক অদম্য যোদ্ধা।

বুকের দুধ তৈরি হওয়ার কারণে জরায়ুতে যে তীব্র সংকোচন শুরু হয়, তা অক্সিটোসিন নামক হরমোনের প্রভাবে ঘটে। যদিও এই সংকোচন অনেক সময় তীব্র ব্যথার কারণ হয়, তা জরায়ুর রক্তপাত বন্ধ করে, মায়ের জীবন রক্ষায় অত্যন্ত জরুরি।

সিজারিয়ান মা হওয়ার এই যাত্রা সহজ নয়। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই এটি একটি বড় পরীক্ষা। তবে এই যাত্রার প্রতি নারীরা তাদের অসীম সাহস ও ধৈর্যের মাধ্যমে জয় তুলে নেন। এদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকা উচিত। যারা সিজারিয়ান হয়েছেন, তারা যেন জানেন, তাদের শরীর এবং মন দুটোই চিরস্থায়ী শক্তির নমুনা।

শরীর থেকে শুরু করে মন পর্যন্ত এই পরিবর্তনের মধ্য দিয়ে যেসব চ্যালেঞ্জ আসে, সেগুলোকে সহ্য করে নতুন জীবনের পথ প্রশস্ত করা যে সহজ কাজ নয়। তাই সিজারিয়ান মা হওয়া মানেই দুর্বলতা নয়, বরং তুমি ভীষণ শক্তিশালী, অসাধারণ এবং গর্বের যোগ্য।

নিজের শরীরের প্রতি সদয় হও, নিজের প্রতি গর্ব করো। কারণ তুমি শুধু একটি জীবন জন্ম দিয়ে নি, তুমি নতুন প্রেম ও আশার বীজ বুনেছো। তোমার সাহস ও ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

নারীর যৌনস্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙার সময়—সত্য জানুন, স্বাভাবিকতাকে গ্রহণ করুন

নারীর শরীর, বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক আলোচনা আমাদের সমাজে এখনো এক ধরনের ভুল বোঝাবুঝি ও লজ্জার বেড়াজালে আটকে আছে। এর ফলে ভুল ধারণা থেকেই জন্ম…

নারীর শরীরের ‘মেডিক্যালাইজেশন’: চিকিৎসার ফাঁদে বন্দী নারীরা

সারা বিশ্বে যেমন নারীর শরীর, মন ও জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলো ক্রমেই চিকিৎসা ও প্রযুক্তির আওতায় আসছে, বাংলাদেশেও একই পরিবর্তন দৃশ্যমান। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান…

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

Responses